রাজবাড়ীতে বাড়তি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে বাড়তি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করায় রাজবাড়ী শহরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ দণ্ড দেওয়া হয়।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী সদর থানা এলাকায় আলাদা দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দুটি অভিযানেরই নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এলপিজি সিলিন্ডার
এলপিজি সিলিন্ডার। ছবি: Biswarup Ganguly / Wikimedia Commons (CC BY 3.0) — প্রতীকী ছবি

সরকারি আদর্শ মহিলা কলেজের পেছনে অবস্থিত ‘এহসান এন্টারপ্রাইজ’-কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সদর হাসপাতাল সড়কের বেড়াডাঙ্গা এলাকার ‘আল-বারাকা ট্রেডার্স’-কে একই অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়।

নভেম্বর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ছবি: Biswarup Ganguly / Wikimedia Commons (CC BY 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।