পাংশা সংবাদ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাতে জানা যায়, সকালে শিশুটি দাদার সঙ্গে বাড়ির পাশের মাঠে গিয়েছিল। দাদা তাকে বাড়ি ফিরে যেতে বললে ফেরার পথে সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পান।

উদ্ধার করে তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ছবি: Ibrahim Husain Meraj / Wikimedia Commons (CC BY-SA 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।


