পাবনার পুষ্পপাড়া হাটে অস্ত্রধারীদের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত

পাবনার পুষ্পপাড়া হাটে অস্ত্রধারীদের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাটে একদল অস্ত্রধারীর গুলিতে হাটের ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হাটের ভেতরে ইজারাদারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পাবনার পুষ্পপাড়া হাটে অস্ত্রধারীদের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত
পুলিশের টহল গাড়ি । ছবি (প্রতীকী): Shadman Samee from Dhaka, Bangladesh / Wikimedia Commons (CC BY-SA 2.0)

নিহত ব্যক্তিরা হলেন পুষ্পপাড়া গ্রামের মো. আবদুস সালাম (৪৫) ও ধর্মগ্রামের মো. রিপন (৪০)। পুলিশের তথ্য অনুযায়ী, সালাম হাটের ইজারাদার ছিলেন এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন; আর রিপন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা গণমাধ্যমকে জানান, ঘটনার সময় সালাম ও রিপন কার্যালয়ে ছিলেন। পাঁচ থেকে সাতজনের একটি সশস্ত্র দল ভেতরে ঢুকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের আগে হত্যার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হাটের ইজারা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ছবি (প্রতীকী): Shadman Samee from Dhaka, Bangladesh / Wikimedia Commons (CC BY-SA 2.0)

তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র (দ্য ডেইলি স্টার বাংলা)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।