পাংশা সংবাদ ডেস্ক: কুষ্টিয়া সদর উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক পুরুষ ও চার নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিরা অভিযুক্ত হিসেবেই গণ্য।
তথ্যসূত্র: কুষ্টিয়া মডেল থানা ও স্থানীয় সূত্র। ছবি: সংগৃহীত।


