রাজবাড়ীতে ৬৬টি মহিলা সমিতি পেল প্রায় ১৬ লাখ টাকার সরকারি অনুদান

রাজবাড়ীতে ৬৬টি মহিলা সমিতি পেল প্রায় ১৬ লাখ টাকার সরকারি অনুদান

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ী জেলার ৬৬টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে মোট ১৫ লাখ ৮৮ হাজার ৩০০ টাকার সরকারি অনুদানের চেক দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

বরাদ্দের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৬১টি সমিতির ভাগে পড়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। আর বালিয়াকান্দি উপজেলার পাঁচটি সমিতি পেয়েছে ১ লাখ ২১ হাজার ৪০০ টাকা। সমিতিগুলোর কাজের পরিধি বাড়ানো ও কার্যক্রমে গতি আনতেই সাধারণ অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. তারিফ-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক মো. আজমীর হোসেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, জেলায় এখন নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সংখ্যা ২৪২টি; এর মধ্যে সক্রিয় আছে ১৯০টি। গত বছর ১১৮টি সমিতির নামে অনুদানের প্রস্তাব পাঠানো হয়েছিল, যার মধ্যে ১০৫টি সমিতি ক, খ ও গ শ্রেণিতে মোট ২৫ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা পায়।

অধিদপ্তর আরও জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে দুটি সমিতির জন্য ঘূর্ণায়মান অনুদান বাবদ ১ লাখ টাকা এবং ছয়টি সমিতির জন্য স্বেচ্ছাধীন অনুদান বাবদ ২ লাখ ৮ হাজার ২০০ টাকার চেক পাওয়া গেছে।

তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।