মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন তাওহিদ হৃদয়। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ৮৪ বলে ৪২ রান করেন তিনি।
৬৩তম ওভারে ক্রিজের পাশে শুয়ে প্রাথমিক চিকিৎসা নেন হৃদয়, সম্ভবত ক্রাম্পের কারণে। একটু সুস্থ হয়ে ওঠার দুই বল পরেই বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে আবার বসে পড়েন তিনি।
তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৬ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান। সাদমান ইসলাম ৯৪ রানে অপরাজিত ছিলেন, নতুন ব্যাটসম্যান হিসেবে নামেন লিটন দাস। এর আগে সাদমান ও হৃদয় ১৬৮ বলে ৮০ রানের জুটি গড়েন।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Ranadipam Basu / Wikimedia Commons (CC BY-SA 3.0)


