ডেঙ্গুতে জ্বর কমলেই বিপদ শেষ নয়, পরের ৪৮ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ

ডেঙ্গুতে জ্বর কমলেই বিপদ শেষ নয়, পরের ৪৮ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ

স্বাস্থ্য
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর কমতে শুরু করলেই অনেকে মনে করেন বিপদ কেটে গেছে। কিন্তু চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুর ক্ষেত্রে বিষয়টি উল্টো। জ্বর কমার পরই শুরু হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, যাকে বলা হয় ক্রিটিক্যাল পর্যায়।

জ্বর সেরে যাওয়ার পর অন্তত ৪৮ ঘণ্টা রোগীকে সতর্ক পর্যবেক্ষণে রাখতে হয়। এ সময় রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে আসতে পারে, ফলে রক্তচাপ কমে যাওয়া, বুকে-পেটে পানি জমা, এমনকি ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে। শক হলে হাত-পা ঠান্ডা হয়ে যায়, প্রস্রাব কমে যায়, বাইরে থেকে রোগীকে ততটা অসুস্থ না দেখালেও ভেতরে গুরুতর সমস্যা তৈরি হতে পারে।

এ সময় বারবার বমি, পাতলা পায়খানা, পেটে ব্যথা ও প্রস্রাবের পরিমাণের দিকে নজর রাখা জরুরি। পর্যাপ্ত পানি ও তরল খাবার খেতে হবে, বিশ্রাম নিতে হবে, আর চিকিৎসকের পরামর্শমতো ফলোআপ ও রক্ত পরীক্ষা করাতে হবে।

জ্বর সারার পরপরই শিশুকে স্কুলে পাঠানো বা কাজে ফেরা ঝুঁকিপূর্ণ হতে পারে। কত দিন বিশ্রাম লাগবে তা রোগের তীব্রতা ও সেরে ওঠার গতির ওপর নির্ভর করে। ঝুঁকিপূর্ণ সময় নিরাপদে পার হওয়ার পরই স্বাভাবিক কাজে ফেরা উচিত।

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: John Ragai from Petaling Jaya, Malaysia / Wikimedia Commons (CC BY 2.0)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।