
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-২ গোলের জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
ম্যাচের প্রথম ৩৫ মিনিটেই তিন গোল করে পিএসজি। গোল তিনটি করেন দেজিরে দুয়ে, উসমান দেম্বেলে ও ভিতিনিয়া।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিটি। আর্লিং হালান্ড দুটি গোল করেন। তবে এর মাঝে মাগনেস আকলিউশের গোলে আবার তিন গোলের ব্যবধান তৈরি করে পিএসজি। শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক দোনারুম্মা।
টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও পোক্ত করল ফরাসি চ্যাম্পিয়নরা।
তথ্যসূত্র: আল জাজিরা (এএফপি)


