পাংশা প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক এয়ার ফ্লো মেশিনের অর্থ তালিকাভুক্ত কৃষকদের সরকারি অর্থ প্রদানের কথা থাকলেও পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা পাংশা পৌরসভার একাধিক কৃষকদের মধ্যে এয়ার ফ্লো (বাতাস প্রবাহ মেশিন, পেঁয়াজ পচন ঠেকাতে) উপজেলার সকল ইউপি ও পৌরসভায় প্রণোদনার আওতায় তালিকাভুক্ত কৃষকদের নগদ অর্থ প্রদান না করে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন এয়ার ফ্লো মেশিন বিতরণ করেছেন বলে জানা গেছে। ১৯ আগস্ট বুধবার সরেজমিনে গিয়ে পৌরসভার একাধিক কৃষক জানান গত ১০-১২ দিন আগে ১টি এয়ার ফ্লো মেশিন দিয়েছে কৃষি অফিস। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন আমাদের কোন ব্যাংক একাউন্ট করা হয় নাই তবে একটা মেশিন পেয়েছি। এ ব্যাপারে মুঠোফোনে কৃষি কর্মকর্তা বলেন পাংশা উপজেলায় সব গুলো ইউনিয়ন ও পৌরসভা মিলে গত ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনার আওতায় বারোশত পঁচাত্তরটি মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান তালিকাভুক্ত প্রতিটি কৃষকদের একাউন্টে ২৮ হাজার টাকা ইএফটির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। পেঁয়াজ পচন ঠেকানো মেশিনের অর্থ পান নাই কৃষক পেয়েছেন এয়ার ফ্লো মেশিন বলে জানান পৌরসভার একাধিক কৃষক। সরকারি বরাদ্দের ২৮ হাজার টাকার বদলে কৃষকের ঘরে উঠেছে ১টি করে এয়ার ফ্লো মেশিন। ১৯ আগস্ট পাংশা কৃষি সম্প্রসারণ অফিস থেকে কেউ একজন গিয়ে এয়ার ফ্লো মেশিন বরাদ্দ প্রাপ্ত কৃষকদের ছবি তুলে এনেছেন বলেও জানান কৃষক পরিবার। সূত্রে জানা যায় ইতিপূর্বে কৃষকদের এয়ার ফ্লো মেশিন দেওয়ার নিমিত্তে কৃষি অফিস থেকে ৪ শত করে নগদ টাকা নিয়েছেন কৃষি অফিস বলে সূত্র নিশ্চিত করেন কৃষক পরিবার ।


