রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল ১৪ কেজির বাঘাড়, বিক্রি ১৫ হাজার টাকায়

রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল ১৪ কেজির বাঘাড়, বিক্রি ১৫ হাজার টাকায়

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বাঘাড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ধাওয়াপাড়া ফেরিঘাটের একটি মৎস্য আড়তে নিলামে মাছটি ১৫ হাজার ১২০ টাকায় বিক্রি হয়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মায় জাল ফেলেছিলেন জেলে চুন্নু। জাল তোলার সময় বড় মাছটি ধরা পড়ে। শুক্রবার ভোরে তিনি মাছটি ঘাটের ভাই ভাই মৎস্য আড়তে নিয়ে আসেন।

বাঘাড় প্রজাতির মাছ
বাঘাড় প্রজাতির মাছ (প্রতীকী ছবি)। ছবি: Sablegsd / Wikimedia Commons (CC BY-SA 3.0)

নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী জিলাল মণ্ডল। তিনি জানান, কিছুটা লাভ রেখে মাছটি আবার বিক্রি করবেন।

স্থানীয়রা বলছেন, এখন পদ্মায় বড় মাছ ধরার মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই জেলেদের জালে বড় আকারের মাছ উঠছে, যার মধ্যে বাঘাড় ও পাঙাশ তুলনামূলক বেশি।

ছবি: Sablegsd / Wikimedia Commons (CC BY-SA 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।