অন্যায়ের প্রতিবাদ করায় বিএনপি কর্মীর উপর হামলার অভিযোগ খোকসা প্রতিনিধিঃ

অন্যায়ের প্রতিবাদ করায় বিএনপি কর্মীর উপর হামলার অভিযোগ খোকসা প্রতিনিধিঃ

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
অন্যায়ের প্রতিবাদ করায় বিএনপি কর্মীর উপর হামলার অভিযোগ খোকসা প্রতিনিধিঃ

অন্যায়ের প্রতিবাদ করায় বিএনপি কর্মীর উপর হামলার অভিযোগ

খোকসা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসায় অন্যায়ের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন এক বিএনপি কর্মী। এমন অভিযোগ পাওয়া গেছে।

আহত বিএনপি কর্মীর নাম মো: মোশাররফ বিশ্বাস(৪৫)। তিনি খোকসা পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের মৃত বাদশা আলী বিশ্বাসের ছেলে। তিনি ৫ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা বলে দাবি করেন। বর্তমানে তিনি খোকসা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত বিএনপি কর্মীর মো: মোশাররফ বিশ্বাস অভিযোগ করেন, রাত আনুমানির সাড়ে ৮ টার দিকে পৌর এলাকার কমলাপুর গ্রামে বিএনপি কর্মীদের নিয়ে বৈঠক চলছিলো। বৈঠকে তিনি মাদক নিয়ে প্রতিবাদ করলে ওই এলাকার মৃত গফুর শাহ’র ছেলে সেলিম হুসাইন, জনি হোসেন পিতাঃ সেলিম হুসাইন, স্বপন হোসেন পিতাঃ- মৃতঃ গফুর শাহ, তপন হোসেন পিতাঃ মৃতঃ গফুর শাহ, মামুন হোসেন পিতাঃ সৈয়দ শাহ, আনোয়ার হোসেন পিতাঃ মৃতঃ মগুল শাহ সহ কয়েকজন মিলে তাকে এলোপাথারি ভাবে মারধর করে। তাতে তিনি রক্তত জখম হন। তিনি অভিযোগ করে বলেন, সেলিম হুসাইন এর আগেও তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এবিষয়ে সেলিম হুসাইন অভিযোগ জানান, রাত সাড়ে ৮ দিকে সেখানে সামাজিক বৈঠক চলছিলো। এমন সময় তিনি উত্তেজিত হলে উপস্থিত জনতা তাকে সেখান থেকে চলে যেতে বলছে। পরে মোশাররফ নিজেই ওয়ালের সাথে গুতাগুতি করে কেটেকুটে নিয়ে হাসপাতালে গেছেন। তিনি দাবি করেন, আমাকে ফাঁসাতে এমন কাজ করেছেন মোশাররফ।

খোকসা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মোশাররফ বিশ্বাসের নাকসহ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয়ে খোকসা থানার ওসি তদন্ত মো: মোশাররফ হোসেন জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।