একটা মানুষ ১৭ বছর দেশের বাইরে, এর চেয়ে বড় আর কি নির্যাতন হয়' ১৭ বছর পর দেশে ফিরে ছাত্রদলনেতা বললেন '

একটা মানুষ ১৭ বছর দেশের বাইরে, এর চেয়ে বড় আর কি নির্যাতন হয়’ ১৭ বছর পর দেশে ফিরে ছাত্রদলনেতা বললেন ‘

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
একটা মানুষ ১৭ বছর দেশের বাইরে, এর চেয়ে বড় আর কি নির্যাতন হয়' ১৭ বছর পর দেশে ফিরে ছাত্রদলনেতা বললেন '

একটা মানুষ ১৭ বছর দেশের বাইরে, এর চেয়ে বড় আর কি নির্যাতন হয়’

১৭ বছর পর দেশে ফিরে ছাত্রদলনেতা বললেন ‘ সোনার বাংলায় ফ্যাসিবাদীর ঠাঁই নাই’

১৭ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা মামুন, আবেগাপ্লুত নেতা-কর্মীরা

মোঃ নয়ন শেখ কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ উপজেলা কুমারখালীতে পৌঁছান। তিনি কুমারখালীর পান্টি ইউনিয়নের নগরকয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

মামুন মোল্লার পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদী সরকারের আমলে মামলা ও হয়রানির মুখে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছেড়ে হংকংয়ে যেতে বাধ্য হন তিনি। তাঁর বিরুদ্ধে অন্তত সাতটি মামলা ছিল বলে দলীয় নেতাকর্মীদের দাবি।

দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর তেবাড়িয়া-তরুণ মোড় এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অনেক নেতা-কর্মীকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

দেশে ফিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুন মোল্লা বলেন, ‘ ১৭ বছর দেশের বাইরে থাকা, একটা মানুষের এর চেয়ে বড় আর কী নির্যাতন হতে পারে? আমি চাই দেশে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদীর ঠাঁই নাই। ‘

আবেগ আপ্লুত হয়ে তিনি আরও বলেন, দীর্ঘ প্রবাস জীবনে সবসময় জন্মভূমির টানে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। যতদিন বাঁচি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম জানান, মামুন মোল্লা ছাত্রদলের দুঃসময়ে সংগঠনকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছিলেন। ফ্যাসিবাদী হাসিনার নির্মম নির্যাতন আর হামলা – মামলায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাঁর ফিরে আসায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।