কালীগঞ্জে নতুন বাজারের ছাগলহাটায় হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালীগঞ্জে নতুন বাজারের ছাগলহাটায় হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নতুন বাজারের ছাগলহাটায় চারপাশ খোলা একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াদুদ বিশ্বাস পৌর এলাকার আড়পাড়া গ্রামের নদীপাড়ার বাসিন্দা। নতুন বাজারে তিনি একটি ভাতের হোটেল চালাতেন। শুক্রবার সকালে এলাকাবাসী ঘরটিতে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

বাংলাদেশ পুলিশের একটি গাড়ি
বাংলাদেশ পুলিশের একটি গাড়ি। ছবি: Ibrahim Husain Meraj / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসির ভাষ্য, মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ছবি: Ibrahim Husain Meraj / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।