পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের ১০ দিনের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের ১০ দিনের কারাদণ্ড

সমগ্র বাংলাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে দালাল চক্রের চার সদস্যকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ নভেম্বর) হাসপাতাল এলাকায় এ অভিযান চালানো হয়।

পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের ১০ দিনের কারাদণ্ড
ছবি: Imtiaz Tonmoy / Wikimedia Commons (CC BY 2.0)

গণমাধ্যম সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে সংস্থাটির ১০ সদস্যের একটি দল এবং থানা পুলিশ এতে অংশ নেয়।

দণ্ডবিধির ২৯১ ধারায় দোষী সাব্যস্ত চারজনই সদর উপজেলার হেমায়েতপুর এলাকার বাসিন্দা। প্রশাসনের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালে আসা সহজ-সরল রোগী ও তাঁদের স্বজনদের নানাভাবে জিম্মি করে হয়রানি ও প্রতারণা করে আসছিল।

হাসপাতাল এলাকা থেকে দালাল নির্মূলে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন। এর আগে হাসপাতালটিতে দর্শনার্থীদের ভিড় ও রোগীদের মর্যাদাহানির অভিযোগ নিয়ে আলোচনার পর স্বাস্থ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন (বিস্তারিত)।

ছবি: Imtiaz Tonmoy / Wikimedia Commons (CC BY 2.0)

তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।