দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের তিন ঘর ছাই, পুড়ল গরু ও ৬০ মণ ধান

দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের তিন ঘর ছাই, পুড়ল গরু ও ৬০ মণ ধান

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে আগুনে দুই পরিবারের তিনটি টিনের ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের তাহের কাজীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের তিন ঘর ছাই, পুড়ল গরু ও ৬০ মণ ধান
ফায়ার সার্ভিসের গাড়ি । ছবি (প্রতীকী): Tanweer Morshed / Wikimedia Commons (CC BY-SA 4.0)

গণমাধ্যম সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া ঘরগুলো আছর মোল্লা ও সিরাজুল মোল্লার। আগুনে ঘরের ভেতরে থাকা একটি গরু, মজুত রাখা প্রায় ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইয়াহিয়া অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর প্রাথমিক ধারণা, রান্নাঘর অথবা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

ছবি (প্রতীকী): Tanweer Morshed / Wikimedia Commons (CC BY-SA 4.0)

তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র (নিউজজি২৪, সময়ের আলো)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।