রাজবাড়ীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা আমির হোসেন লিটন

রাজবাড়ী‌তে প্রকা‌শ্যে ব‌্যবসায়ী লক্ষ‌্য ক‌রে গুলি রাজবাড়ী প্রতি‌নি‌ধি ঃ রাজবাড়ীতে প্রকা‌শ্যে দিবা‌লো‌কে ব‌্যবসায়ীকে লক্ষ‌্য করে গু‌লি ক‌রে‌ছে সন্ত্রা

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী‌তে প্রকা‌শ্যে ব‌্যবসায়ী লক্ষ‌্য ক‌রে গুলি

রাজবাড়ী প্রতি‌নি‌ধি ঃ রাজবাড়ীতে প্রকা‌শ্যে দিবা‌লো‌কে ব‌্যবসায়ীকে লক্ষ‌্য করে গু‌লি ক‌রে‌ছে সন্ত্রাসী‌রা।

এতে রাজবাড়ী সদর উপ‌জেলার বা‌নিবহ বাজার ব‌্যবসায়ী প‌রিষ‌দের সাধারন সম্পাদক  আমির হো‌সেন লিটন (৩৫) গু‌লিবৃদ্ধ হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৭ অ‌ক্টোবর) দুপু‌রে জেলা শহ‌রের পন্না চত্ত্ব‌রে প্রকা‌শ্যে দিবা‌লো‌কে এই গু‌লির ঘটনা ঘ‌টে। প্রাথমিক চি‌কিৎসা দি‌য়ে তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ফ‌রিদপুর মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আহত আমির হো‌সেন লিটন বা‌নিব‌হের আবুল হা‌সেমের ছে‌লে। এবং সে বা‌নিবহ বাজার ব‌্যবসায়ী প‌রিষ‌দের সাধারন সম্পাদক।

আহত লিটন ব‌লেন, এক‌টি মামলার কাজ শেষ করে আদালত থে‌কে অ‌টো‌রিক্মা যো‌গে শহ‌রের বড় বাজারে যা‌চ্ছিলেন। প‌থিম‌ধ্যে পান্না চত্ত্বর অ‌তিক্রম করার পর আমা‌দের রিক্সা ওভার‌টেক ক‌রে সা‌লেহ আহ‌ম্মেদ সুজন ও ইনসান না‌মের দুই ব‌্যা‌ক্তি আমা‌কে লক্ষ‌্য করে গুলি ছো‌ড়ে। এ সময় আমার ডান হাতে গু‌লিবৃদ্ধ হয়। এবং আমার সা‌থে থাকা ব‌্যা‌ক্তির পেট ছুয়ে আরেক‌টি গু‌লি গে‌ছে। প‌রবর্তী‌তে তারাও ওখা‌নে ক‌য়েক‌টি ফাকা গুলি ক‌রে‌ছে। পূ‌র্বে এই সা‌লেহ আহ‌মেদ সুজ‌নের বিরু‌দ্ধে জি‌ডি করা ছিল। সে খারাপ প্রকৃ‌তির মানুষ। সুষ্ঠ তদ‌ন্তের মাধ‌্যমে বিচার দা‌বি করছি।

রাজবাড়ী অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) আজমল হো‌সেন ব‌লেন, বিষয়‌টি নি‌য়ে আমরা কাজ কর‌ছি। এ ঘটনায় একজন আহত আছে।

রাজবাড়ী‌তে প্রকা‌শ্যে ব‌্যবসায়ী লক্ষ‌্য ক‌রে গুলি রাজবাড়ী প্রতি‌নি‌ধি ঃ রাজবাড়ীতে প্রকা‌শ্যে দিবা‌লো‌কে ব‌্যবসায়ীকে লক্ষ‌্য করে গু‌লি ক‌রে‌ছে সন্ত্রা
শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।