ফিরে দেখা: ১৯০১ সালে আহসান মঞ্জিলে প্রথম জ্বলেছিল ঢাকার বৈদ্যুতিক বাতি

ফিরে দেখা: ১৯০১ সালে আহসান মঞ্জিলে প্রথম জ্বলেছিল ঢাকার বৈদ্যুতিক বাতি

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

একসময় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত ঢাকার বেশির ভাগ সড়ক। কোথাও কেরোসিনের বাতি, কোথাও দু-একটি গ্যাসের আলো। ঘরবাড়ি আলোকিত করতে মোমবাতি আর কেরোসিনের বাতিই ছিল ভরসা।

১৯০১ সালের ৭ ডিসেম্বর নবাব আহসানউল্লাহর আমন্ত্রণে ঢাকার আহসান মঞ্জিলে জড়ো হয়েছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিরা। কলকাতা থেকে এসেছিলেন রাজস্ব বোর্ডের সচিব সি ডব্লিউ বোল্টন। বিকেল পাঁচটার দিকে তিনি সুইচ টিপতেই জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি।

অনুষ্ঠানে বাংলার ছোট লাট স্যার জন উডবার্নের থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। প্রথম পর্যায়ে আহসান মঞ্জিল ও শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বৈদ্যুতিক বাতি বসানো হয়; তখনো পুরো শহর বিদ্যুতের আওতায় আসেনি।

পরদিন ৮ ডিসেম্বর ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ঢাকা প্রকাশ। ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ‘ঢাকাসমগ্র ১’ বইয়ে সেই প্রতিবেদনের উল্লেখ রয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Mahbub Hossain Shaheed (mahosha) / Wikimedia Commons (CC BY-SA 4.0)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।