প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে চরমোনাই পীর, দল বলছে দাওয়াতি সফর

প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে চরমোনাই পীর, দল বলছে দাওয়াতি সফর

রাজনীতি
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। চরমোনাই পীর হিসেবে পরিচিত রেজাউল করীম ১৩ অক্টোবর সন্ধ্যায় ঢাকা ছাড়েন। দলের নেতারা বলছেন, এটি দাওয়াতি সফর, তবে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে দলের পরিচিতি বাড়ানোর সুযোগও দেখছেন তাঁরা।

দলীয় সূত্র জানিয়েছে, আন নূর ফাউন্ডেশনের আমন্ত্রণে ১৪ দিনের এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করছেন এবং মসজিদ ও মুসলিম কমিউনিটিতে ধর্মীয় আলোচনায় অংশ নিচ্ছেন। ব্যবসায়ী ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।

দলের মহাসচিব গাজী আতাউর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, দেশটিতে এটি চরমোনাই পীরের প্রথম সফর এবং সেখানে দলের অনুসারীদের পাশাপাশি অন্য দলের লোকজনও তাঁর আলোচনা শুনতে আসছেন। এর আগে তিনি সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশ সফর করেছেন।

অন্যদিকে কয়েক মাস আগে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করীমের ‘কাফেলা আমেরিকার দিকে’ বক্তব্যের সঙ্গে এই সফরের যোগসূত্র টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সমালোচনা করছেন।

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Press Information Department / Wikimedia Commons (Public domain)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।