বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা

কালুখালীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

শহিদুল ইসলামঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই। সকলকে শোকের সাগরে ভাসিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোপালপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা ১৯৪১ সালে রাজবাড়ীর কালুখালী উপজেলার শিবানন্দপুর গ্রামের সম্ভ্রান্ত মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। এর মধ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তার জীবনের সেরা কাজ।

যুদ্ধের শুরুতে তিনি যশোরের শ্রীপুরের নবুয়ত মোল্লার হাত ধরে আকবর চেয়ারম্যানের বাহিনীতে যোগ দেন। তার সাহসিকতা ও দক্ষতায় মুগ্ধ হয়ে আকবর চেয়ারম্যান তাকে ভারতে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রেরণ করেন। পরবর্তীতে তিনি আবু হোসেন কমান্ডারের অধীনে কাজ করেন।

বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা
শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।