কালুখালীর কওমী মাদরাসা থেকে শিক্ষার্থী নিখোঁজ

কালুখালীর কওমী মাদরাসা থেকে শিক্ষার্থী নিখোঁজ

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার আশরাফুল উলুম কওমী মাদরাসা থেকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টায় এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীর নাম আকরাম হোসেন(১৩)।সে কালুখালী উপজেলার গড়িয়ানা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আকরামের মা ফেরদৌসী খাতুন জানান, ৭ দিন আগে সে পুত্রকে আশরাফুল উলুম কওমী মাদরাসার হোস্টেলে রেখে আসে। আজ (শনিবার) দুপুরে মাদরাসার অধ্যক্ষ আশরাফ আলী ফোনে জানিয়েছেন আকরামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি দুপুরেই এ ব্যাপারে কালুখালী থানায় একটি জিডি করেন।

আশরাফুল উলুম কওমী মাদরাসা অধ্যক্ষ আশরাফ আলী জানান, আমরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখেছি সকালে আকরাম মাদরাসা থেকে বের হয়ে যায়। তাকে খোঁজা হচ্ছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।