কালুখালীতে বৃক্ষরোপণ ও শোভাযাত্রা

কালুখালীতে বৃক্ষরোপণ ও শোভাযাত্রা

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলার ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।
সকালে কালুখালীর মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক সাজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, হাফিজা খাতুন,শোভা রানী বিশ্বাস,মিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধন অনুষ্ঠানের আগে শিক্ষার্থীরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।