রাজবাড়ী প্রতিনিধিঃ রবিবার কালুখালী উপজেলা কার্যালয়ে জাতীয়তাবাদী বাউল দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা বাউল দলের সভাপতি শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাম রাব্বানী সাদাত। এতে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা,কালুখালী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সজিব কাজি,কালুখালী উপজেলা জাতীয়তাবাদী বাউল দলের সাধারণ সম্পাদক আক্তার প্রামানিক ,রেবেকা খাতুন প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও গণভোটে হ্যাঁ বিজয়ী করার আহ্বান জানান।


