কালুখালী সরকারী কলেজের ৩ শিক্ষার্থীর সেরা সাফল্য

কালুখালী সরকারী কলেজের ৩ শিক্ষার্থীর সেরা সাফল্য

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষায় রাজবাড়ী জেলার ৪ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে ৩ জনই কালুখালী সরকারী কলেজের শিক্ষার্থী। রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রদত্ত পত্র মারফত এ তথ্য জানা গেছে।
কালুখালী সরকারী কলেজের শিক্ষার্থীরা হলো সুমাইয়া সুলতানা,কানিজ ফাতেমা ও অথোরা সাহা।
সুমাইয়া সুলতানা কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।তার মায়ের নাম রিজিয়া খাতুন। সুমাইয়ার বাবা মা দুজনাই স্কুল শিক্ষক। সুমাইয়া জানান,সে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়। এজন্য সে সকলের দোয়া প্রার্থী।
কানিজ ফাতেমা কালুখালী উপজেলার নসরতশাহী রামচন্দ্রপুর গ্রামের আবু বকরের মেয়ে। তার মায়ের নাম মিনা পারভীন। ফাতেমার বাবা কলেজ প্রভাষক ও মাতা গৃহিণী। কানিজ ফাতেমা জানান,সে ভবিষ্যতে শিক্ষক হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
অথোরা সাহা কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের নির্মল সাহার কন্যা।তার মায়ের নাম রিনা সাহা। অথোরার বাবা ব্যবসায়ী,মা গৃহিণী। অথোরা ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়। সে সকলের আশীর্বাদ কামনা করেছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।