অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি নামল ৬.৪০ শতাংশে, সাড়ে চার বছরে সর্বনিম্ন

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি নামল ৬.৪০ শতাংশে, সাড়ে চার বছরে সর্বনিম্ন

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: দেশে অক্টোবর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ৫৪ মাসের মধ্যে সবচেয়ে কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসে তা কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। গ্রামাঞ্চলে এ হার ৭ দশমিক ১৮ থেকে নেমে ৬ দশমিক ৩৭ শতাংশ এবং শহরাঞ্চলে ৭ দশমিক ২৫ থেকে নেমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে।

ঢাকার মিরপুর-১ বাজারে সবজি কেনাবেচা (প্রতীকী ছবি)
ঢাকার মিরপুর-১ বাজার। ছবি: Hopeoflight / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

তবে উল্টো চিত্র খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায়। এ খাতে মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গ্রামে এ হার ১০ দশমিক ২১ শতাংশ ও শহরে ৯ দশমিক ৪৮ শতাংশ।

সব মিলিয়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে; সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ও মুগ ডাল, গৃহস্থালি সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাসের দাম বেড়েছে।

ছবি: Hopeoflight / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস (বিবিএসের তথ্য)।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।