কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে পুলিশের বিশেষ অভিযান, আটক ২৪ কুষ্টিয়া শহরে কিশোর গ্যাংয়ের

কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে পুলিশের বিশেষ অভিযান, আটক ২৪ কুষ্টিয়া শহরে কিশোর গ্যাংয়ের

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে পুলিশের বিশেষ অভিযান, আটক ২৪ কুষ্টিয়া শহরে কিশোর গ্যাংয়ের

কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে পুলিশের বিশেষ অভিযান, আটক ২৪

কুষ্টিয়া শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার পর থেকে রাত আটটা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্পটে অভিযান চালিয়ে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভা চত্বর, রবীন্দ্র লালন উদ্যান এলাকা, কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ডি-টাইপ কোয়ার্টার এবং সর্বশেষ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকায় এ অভিযান চালানো হয়।

সাম্প্রতিক সময়ে সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে কিশোরদের অযথা আড্ডা, বেপরোয়া চলাচল এবং বিভিন্ন ছোটখাটো দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেজনক হারে বেড়ে গিয়েছিল। মূলত কিশোরদের এসব নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং নতুন করে কোনো কিশোর গ্যাং যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তা প্রতিরোধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, শহরে কিশোর গ্যাংবিরোধী এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সন্ধ্যার পর যেসব কিশোর বিভিন্ন স্থানে আড্ডাবাজি ও গ্রুপভিত্তিক দ্বন্দ্বে লিপ্ত হয়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। নগরকেন্দ্রিক অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ এবং শহরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে বলে জানানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।