আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

খেলাধুলা
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক হারুনুর রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে তাঁর জন্ম।

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
ফুটবল (প্রতীকী ছবি)। ছবি: Hayden Schiff / Wikimedia Commons (CC BY 2.0)

আজ মঙ্গলবার জোহরের নামাজের পর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা হওয়ার কথা। এরপর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দেশের ফুটবল প্রশাসনে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পাঁচবার, ২০২৪ সাল পর্যন্ত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটিতে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

ক্রীড়াঙ্গনে অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাঁকে সেরা সংগঠকের সম্মাননা দেয়, আর ২০২৩ সালে তিনি পান প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ছবি: Hayden Schiff / Wikimedia Commons (CC BY 2.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।