ঈশ্বরদীতে লালন শাহ সেতু মোড়ে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

ঈশ্বরদীতে লালন শাহ সেতু মোড়ে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই সংগঠনটির কর্মীরা মোড়সংলগ্ন মহাসড়কে জড়ো হন। পরে সড়কে টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় উপজেলা যুবলীগের এক সাবেক সভাপতিসহ স্থানীয় কয়েকজন নেতার সমর্থনে স্লোগান দেওয়া হয়।

ঈশ্বরদীতে লালন শাহ সেতু মোড়ে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ
লালন শাহ সেতু (প্রতীকী ছবি)। ছবি: Shahnoor Habib Munmun / Wikimedia Commons (CC BY 3.0)

গণমাধ্যম সূত্রে জানা যায়, পাবনা জেলা ছাত্রলীগের ফেসবুক পেজেও পরে বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান, কাউকে পাওয়া যায়নি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক বলে জানান তিনি।

এর আগে গত সপ্তাহে রাজবাড়ীর পাংশাতেও ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ সংগঠনটির কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ছবি: Shahnoor Habib Munmun / Wikimedia Commons (CC BY 3.0) — লালন শাহ সেতু, প্রতীকী ছবি। তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।