মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

খেলাধুলা
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান তোলে বাংলাদেশ। ইনিংসের ভিত গড়েন আহসান আল মুমিন। ১৩৩ বলের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরে ১৫২ রানে অপরাজিত থাকেন তিনি। শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের পথে তাঁকে সঙ্গ দেন রবিউল হাসান আনিক, যিনি ৪৮ বলে করেন ৪৫ রান। মালয়েশিয়ার নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।

ক্রিকেট মাঠে স্টাম্প ও লাল বল
ক্রিকেট মাঠে স্টাম্প ও লাল বল (প্রতীকী ছবি)। ছবি: Acabashi / Wikimedia Commons (CC BY-SA 4.0)

জবাবে বাংলাদেশের বোলিংয়ের সামনে টিকতে পারেনি মালয়েশিয়া। ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় দলটি। ডানহাতি বোলার তাফিউল আলম তামিম ৭.৫ ওভারে দুটি মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে একাই নেন ৭ উইকেট। রুবায় ইসলাম রিজনের শিকার ২ উইকেট।

মালয়েশিয়ার পক্ষে কিছুটা লড়াই করেন কেবল নাগিনেশ্বরন; ৮১ বলে ৫০ রান করেন তিনি, তবে অন্য প্রান্তে কেউ তাঁকে সঙ্গ দিতে পারেননি। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ছবি: Acabashi / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।