বিনা খরচে মালয়েশিয়ায় যাবেন ১১২ কর্মী, বোয়েসেলে আবেদন ৬–৮ নভেম্বর

বিনা খরচে মালয়েশিয়ায় যাবেন ১১২ কর্মী, বোয়েসেলে আবেদন ৬–৮ নভেম্বর

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন খরচ ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিতরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি. প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে কাজ করবেন। মাসে মূল বেতন ধরা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। চাকরির মেয়াদ তিন বছর; সপ্তাহে ছয় দিন, প্রতিদিন আট ঘণ্টা করে কাজ। ওভারটাইমের পাশাপাশি থাকার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

গোধূলিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আকাশরেখা
গোধূলিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আকাশরেখা | ছবি: Walkerssk / Wikimedia Commons (CC0) — প্রতীকী ছবি

আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন নিবন্ধন লিংকে (employee.oep.gov.bd) আবেদন জমা দেওয়া যাবে।

প্রথম ধাপে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি দক্ষতা ও মৌখিক পরীক্ষা নিয়ে তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে বেছে নেবে মালয়েশীয় প্রতিষ্ঠানটি।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ার কোনো ধাপেই প্রার্থীকে টাকা খরচ করতে হবে না। তাই আগ্রহীদের কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ছবি: Walkerssk / Wikimedia Commons (CC0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।